Birbhum
বীরভূম । সংকলক : শুভাশিস দত্ত Email: sduttamail@gmail.com Mobile & Whasapp : 9434110862 © SUBHASIS DUTTA বীরভূম ভারতবর্ষের পশ্চিম বঙ্গ রাজ্যের একটি জেলা । বীরভূম জেলার ইতিহাস: বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ন বৈচিত্রময় জেলা । নামকরন নিয়ে অনেক মত আছে । পূর্বে বীরভূম আরো বিস্তারিত ছিল । ঝাড়খন্ড ( পূর্বতন বিহার ), বিহার, মুর্শিদাবাদ, বাঁকুড়া , পুরুলিয়ার বেশ কিছু জায়গা বীরভূমের সঙ্গে যুক্ত ছিল । পূর্বে বীরভূম "বীরদেশ" নামে পরিচিত ছিল । বীরভূম জেলা বর্ধমান বিভাগের অন্তর্গত । বীরভূম জেলার সদর শহর সিউড়ী । বীরভূম জেলায় তিনটি (3 )মহকুমা আছে । 1. সিউড়ী সদর 2. রামপুরহাট 3. বোলপুর বীরভূম জেলায় উনিশটি (19) উন্নয়ন ব্লক বা পঞ্চায়েত সমিতি আছে । সিউড়ী সদর মহকুমায় সাতটি (7) 1. সিউড়ী ১ নং ...